💰জাতীয় সঞ্চয় অধিদপ্তর

সঞ্চয়পত্র মুনাফা ক্যালকুলেটর

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সর্বশেষ হার অনুযায়ী

সর্বশেষ আপডেট: জানুয়ারি–জুন ২০২৬ (জাতীয় সঞ্চয় অধিদপ্তর)

ধাপ ১ — সঞ্চয়পত্রের ধরন

ধাপ ২ — বিনিয়োগের পরিমাণ

সর্বোচ্চ সীমা

একক নাম: ৳45.00 লক্ষ · যুগ্মনামে পাওয়া যায় না

৫ লক্ষ পর্যন্ত বিনিয়োগে ৫% এবং ৫ লক্ষের বেশিতে ১০% উৎসে কর।

ধাপ ৩ — মেয়াদ

সাধারণ প্রশ্নোত্তর

প্র: সঞ্চয়পত্রে উৎসে কর কত?

৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফার উপর ৫% এবং ৫ লক্ষ টাকার বেশি বিনিয়োগে ১০% উৎসে কর কাটা হয়। পেনশনার সঞ্চয়পত্রে কোনো উৎসে কর নেই।

প্র: মেয়াদের আগে ভাঙালে কত মুনাফা পাব?

মেয়াদের আগে নগদায়ন করলে কম হারে মুনাফা পাবেন। ১ম বছরে ৯.৫০%, ২য় বছরে ১০%, ৩য় বছরে ১০.৫০% এবং ৪র্থ বছরে ১১% হারে মুনাফা দেওয়া হয়।

প্র: পরিবার সঞ্চয়পত্র কারা কিনতে পারবেন?

১৮ বছর বা তদূর্ধ্ব বয়সের মহিলা, যেকোনো বয়সের শারীরিক প্রতিবন্ধী নাগরিক এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের যেকোনো নাগরিক পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন।

প্র: প্রবাসী বাংলাদেশিরা কি সঞ্চয়পত্র কিনতে পারবেন?

হ্যাঁ, প্রবাসী বাংলাদেশিরা (NRB) পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র কিনতে পারবেন। পরিবার সঞ্চয়পত্র শুধু দেশে অবস্থানরতদের জন্য।

প্র: সঞ্চয়পত্র কোথায় কিনতে পারব?

জেলা সঞ্চয় অফিস, জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরো, বাংলাদেশ ব্যাংকের শাখা, বাণিজ্যিক ব্যাংক এবং ডাকঘর থেকে সঞ্চয়পত্র কেনা যায়।